নিজস্ব প্রতিবেদক | ০১:৫৬ পিএম, ২০২০-১২-২১
সারাদেশে এখন বেড়েছে শীতের প্রকোপ। রাঙ্গামাটি অঞ্চলে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলাও শীত জেঁকে বসেছে প্রতিটি পল্লীতে। এই অবস্থায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে মানবতার হাত প্রসারিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
কাপ্তাইয়ের বিভিন্ন ইউনিয়নে তিনি দিনের বেলায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করে আসলেও এবার মধ্যরাতে অসহায় ও শীতার্ত পরিবারের দোয়ারে দোয়ারে গিয়ে তিনি শীতবস্ত্র তুলে দেন।
গত রবিবার(২০ ডিসেম্বর) রাত এবং সোমবার (২১ ডিসেম্বর) তিনি কাপ্তাইয়ের , ওয়াগ্গা, ইউনিয়ন এর বিভিন্ন পল্লী এবং পথের দ্বারে ঘুমিয়ে থাকা সহায় সম্বলহীন মানুষকে শীতবস্ত্র তুলে দেন। অনেকে মধ্যরাতে উপজেলা প্রশাসনের এই কর্তাব্যক্তিকে পেয়ে হতবাক হন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান প্রতিবেদককে জানান, পাহাড়ী অঞ্চলে শীতকালে রাত ৯ টা মানে গভীর মধ্যরাত।বেশিরভাগই পাহাড়ে জুমচাষ করে দিনযাপন করা মানুষগুলোর দিন শুরু হয় কাকডাকা ভোরে।সন্ধ্যা নামলেই খাওয়াদাওয়া সেরে ঘুমের প্রস্তুতি নেন তারা।আর বাকি কিছু মানুষের কথা না বললেই না।অব্যবহৃত যাত্রিছাউনী বা বন্ধ দোকানের সামনের ভাংগা চৌকিতে গায়ে পলিথিন মুড়িয়ে থাকা মানুষগুলোকে দেখলে নিজের খুব কষ্ট লাগে।মহান সৃষ্টিকর্তা কত ভালো রেখেছেন আমাদের।নাওয়া খাওয়া নেই,নেই পরিবার পরিজন।কোথা থেকে আসছেন তারা সে খোজ খবরও কে রাখে?এই ছিন্নমুল বা গরীব মানুষগুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উষ্ণতার পরশ গায়ে জড়িয়ে দিতেই তাদের হাসিটা প্রাণ কেড়ে নেয়। দুহাত তুলে তারা প্রার্থনা করেন সৃষ্টিকর্তার কাছে। তাভ ওয়াগ্গা ইউনিয়নের মারমা পাড়া ( নতুন পাড়া), ছিড়া বাড়ির গরীব, দু: স্থ, রাস্তার পাশে পড়ে থাকা ছিন্নমূল মানুষগুলোর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত কম্বল পৌঁছে দিয়েছি।
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, ইউএনও মুনতাসির জাহান এর এই কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে জানান, তিনি একজন মানবিক প্রশাসক হিসাবে সমাজের বিভিন্ন স্বরের মানুষের হ্রদয়ে জায়গা করে নিয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited