হৃদয়-নির্জন | ১২:৩৩ পিএম, ২০২০-১২-২৫
দীর্ঘ তিন বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে অশ্রুশিক্ত নয়নে বিদায় নিলেন রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবির(পিপিএম সেবা)।
শুক্রবার সকালে বিদায়ী পুলিশ সুপার আলমগীর কবির থেকে দায়িত্বভার গ্রহন করেন নবাগত পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।পরে বিদায়ী ও নবাগত পুলিশ সুপার একে অপরকে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান।
এসময় পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপারকে ফুল দ্বারা সজ্জিত গাড়ি টেনে বিদায়ী সংবর্ধনা জানান এবং নবাগত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা সহ নানান আয়োজনে বরন করে নেন জেলার দায়িত্বরত পুলিশ সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (এএসএফ) রনজিত কুমার পালিত, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী।
বিদায়ীকালে জেলা পুলিশের একটি চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব প্রদান করে।
উল্লেখ্য,অপরাধ দমনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি রুপের রানী রাঙামাটির রুপের লাবন্য বৃদ্ধির লক্ষে পলওয়েল পার্ক স্থাপন করে নতুন বৈচিত্র যোগ করেছে বিদায়ী পুলিশ সুপার আলমগীর কবির।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited