নূর হোসেন মামুন | ০৮:৩২ পিএম, ২০২০-১২-২৫
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’। এই উপলক্ষে শুক্রবার (২৫ ডিসেম্বর) চন্দ্রঘোনা খ্রিস্টান মিশন হাসপাতাল সংলগ্ন চার্চে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেক কাটা হয়।
চার্চের পালক রেভারেন্ট সখরিয় বৈরাগীর পরিচালনায় শুভেচ্ছা দেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা। সমবেত প্রার্থনায় করোনা হতে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এইসময় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
চন্দ্রঘোনা মিশন এলাকার খ্রিস্টান পল্লীতে এ বছর করোনার জন্য বড় কোন আনুষ্ঠানিকতা না থাকলেও প্রতিটি ঘরে পিঠা, পায়েস, কেক, মিষ্টিসহ নানা উপাদেয় খাবার পরিবেশন করা হয়। এতে উৎসবে নানা ধর্মীয় গোত্রের মানুষজনকে যোগ দিতে দেখা যায়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited