নানিয়ারচর প্রতিনিধি | ১০:২৮ পিএম, ২০২০-১২-২৫
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মৃত আবদুর রশিদ এর ছেলে মোঃ আবু তাহের তার চাকুরী কাজে নিজস্ব মোটর বাইক নিয়ে মহালছড়ি হতে রাঙামাটির উদ্দেশ্য রওনা দেয়।
শুক্রবার বিকেল ৩ টার দিকে রাঙামাটি জেলার সাপছড়ি এলাকায় নতুন স্পিড ব্রেকার এর ধাক্কায় উল্টে গিয়ে গুরতর আঘাত পেয়ে পড়ে থাকে। সড়কে উপস্থিতি জনগন তাৎক্ষণিকভাবে ছুটে আসে দূর্ঘটনার কবলে পড়া আবু তাহের এর নিকট।উপস্থিত জনতাগনের কেও কেউ দাড়িয়ে ছবি তুলছে, কেও ছিল নিরবতায়।
এমত অবস্থায় সরকারি কাজ শেষে নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান রাঙামাটি হতে নানিয়ারচর থানায় ফেরার পথে ঘটনাস্থলে উপস্থিত হয়।গুরতর আহত দেখে উপস্থিত জনগন কে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আহবান করলে কেউ এগিয়ে না আসায় ওসির তৎপরতায় নানিয়ারচর থানার কনস্টেবল দের সহায়তায় আহত ব্যাক্তিকে নিয়ে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে এবং আহত ব্যাক্তির পরিবারকে খোজ দিলে আবু তাহের নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স এসে ড্রেসিং শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নিয়ে যায় তার পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান বলেন আহত ব্যাক্তি কে সড়কে পড়ে থাকতে দেখে আমি উপস্থিত জনগন কে হাসপাতালে নেয়ার কথা বলি কেউ উদ্ধার কাজে এগিয়ে আসতে না দেখে আহত ব্যাক্তিকে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসি এবং তার থেকে তার পরিবারের নাম্বার সংগ্রহ করে তাদের দূর্ঘটনার ব্যাপারে অবগত করি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited