মোঃ আলী আজগর | ১১:২৬ পিএম, ২০২০-১২-২৫
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন,পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে জাতির জনকের আদর্শের রাজনৈতিক সৈনিক নেতাকর্মীরা অবৈধ অস্ত্রধারীদের হাতে প্রাণ হারাচ্ছে ।
তিনি আরো বলেন,প্রভু যীশু মানবমুক্তি ও মানব কল্যাণের কাজ করতে গিয়ে নিজের লোকদের দ্বারাই ক্রুশবিদ্ধ হয়ে হত্যার শিকার হয়েছিলেন।যেমনটি জাতির মুক্তি ও স্বাধীনতা এনে জাতির জনকও নির্মম হত্যার শিকার হয়েছেন।শুক্রবার বিলাইছড়ির পাংখোয়া পাড়ায় শুভ বড়দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
এসময় অতিথি হিসেবে দীঘলছড়ি জোনের উপাধিনায়ক আখের মাহমুদ জয়, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা, রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন,আমাদের জননেত্রী শেখ হাসিনাও একজন ধর্মপরায়ন মানুষ এবং তিনি সব ধর্মের ব্যাপারেই অত্যন্ত আন্তরিক। তিনি চান প্রত্যেক ধর্মের লোকেরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে। তাই তিনি জনগণের নিরাপত্তাসহ সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited