স্মৃতিবিন্দু চাকমা | ০২:২৩ পিএম, ২০২০-১২-২৮
জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধী,এ রোগে মৃত্যুর হার শতভাগ। পৃথিবীতে কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে একজন এবং প্রতি বছরে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। জলাতঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়।
২০২২ সাল থেকে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে ২০১০ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়,স্থানীয় সরকার মন্ত্রণালয়,প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কর্মসূচী বাস্তবায়ন চলছে। তারই ধারাবাহিকতায় আগামী ৩১-থেকে ২০২১ সালে ৪ তারিখের মধ্যে প্রতি ইউনিয়নে ৫০০টি জলাতঙ্ক প্রতিষেধক টিকা কুকুরের জন্য দেওয়া হবে। কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়ার জন্য প্রতিটি টিমে দুইজন কুকুর ধরার লোক,একজন দক্ষ কুকুর ধরার লোক,একজন টিকাদানকারী,একজন ডাটা কালেক্টর উপস্থিত থাকবেন।
অবহিত করণ সভায় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,অফিসার ইনচার্জ জুরাছড়ি থানা,শফিউল আজম,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং সাংবাদিক বৃন্দ।অবহিতকরণ সভায় জলাতঙ্ক বিষয়ে আলোকপাত করেন ঢাকা থেকে আগত মোঃ শাকিল খান।
এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা জানান,জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে প্রয়োজন জনগণের সার্বিক সহযোগিতা। প্রশিক্ষিত লোকেরা বিভিন্ন গ্রামে গিয়ে কুকুরদের প্রতিষেধক টিকা প্রদান করবেন তাদেরকে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতা করার জন্য এমনই প্রত্যাশা কামনা করেন ডাঃ অনন্যা চাকমা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited