স্মৃতিবিন্দু চাকমা | ০২:২৯ পিএম, ২০২০-১২-২৮
টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড,জুরাছড়ি কর্তৃক ১৫টি আগ্রাধিকার জীবন রক্ষাকারী আচরণ ও চর্চা বিষয়ে ২ নং বনযোগীছড়া ইউনিয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।এসব বিষয়ে আলোচনা করেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের বনযোগীছড়া ইউনিয়নে দায়িত্বরত সহকারী প্রকল্প ব্যবস্থাপক পলাশ চাকমা।
জুরাছড়ি উপজেলার ১৩৫ টি পাড়া কেন্দ্র চালু রয়েছে। পাড়াকর্মী, জনপ্রতিনিধি এবং উন্নয়ন কর্মীদের মাধ্যেমে প্রত্যন্ত এলাকার জনগণকে এসব বিষয়ে সচেতন করার জন্য কর্মশালায় উপস্থাপন করা হয়। এছাড়াও গ্রাম অঞ্চলে এখনো বহু কুসংস্কার রয়েছে,এগুলো সচেতন ব্যক্তিদের দিয়ে কুসংস্কার পরিহারের বিষয়ে জনগণকে অবহিত করার জন্য কর্মশালায় জনপ্রতিনিধিদের মাঝে অনুরোধ করা হয়। কুসংস্কার পরিহার করে জম্মের পর একটি শিশুকে অবশ্যয় বুকের শালদুধ খাওয়াতে হবে। শিশু জম্মের ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে বিনামূল্য জম্ম নিবন্ধন করে দেওয়ার জন্য দূর্গম এলাকার জনগণের মাঝে বার্তা পৌঁছে দিতে হবে।
বাল্যবিবাহ প্রতিরোধ ,প্রারম্ভিক শৈশবকালীন যতœ ও বিকাশ চর্চা সমূহ এবং স্কুলে ভর্তি হয়নি এবং স্কুল থেকে ঝরে পড়েছে এমন শিশুদের পূনরায় স্কুলে ভর্তি নিশ্চিত করা, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, বয়োসন্ধিকালীন স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সুস্থতা নিশ্চিত করা,গর্ভকালীন সময়ে ৪বার চেকআপ করা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সহায়তায় সন্তান প্রসব করা, নবজাতকের সঠিক প্রয়োজনীয় পরিচর্যা করা,৪টি গুরুত্বপূর্ণ সময়ে সাবান দিয়ে হাত ধোয়া,জম্মের ৬মাস পর বুকের দুধের পাশাপাশি সম্পূরক খাদ্য প্রদান করা এবং শিশু জম্মের পর ৭২ ঘন্টার পর শিশুকে গোসল করানো সহ কোভিড ১৯ এবং স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার বিষয়ে জনসচেনতা মূলক গড়ে তুলার বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় ২ নং বনযোগিছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা’র সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখেন বিনয় কৃষ্ণ চাকমা,উপজেলা প্রকল্প ব্যবস্থ্যাপক।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited