এম এইচ ইকবাল | ০১:১০ পিএম, ২০২০-১২-২৯
সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী।
সোমবার সকালে কাউখালী উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
এসময় উপজেলার তেরটি ধর্মীয় প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করা হয়। প্রতিষ্ঠান গুলো হলো- কাশখালী মাদ্রাসা, ঘিলাছড়ি মাদ্রাসা,আমিনুল রসুল মাদ্রাসা, ছিদ্দিক-ই-আকবর দাখিল মাদ্রাসা, পোয়াপাড়া গিতা মন্দীর,ডলু শিশু সদন, নাইল্যাছড়ি বাজার মসজিদ হেফজখানা, তাহেরিয়া রশিদিয়া মাদ্রাসা, ফটিকছড়ি শিশু সদন, নাইল্যাছড়ি ইদ্রিসিয়া তালিমুল কোরআন মাদ্রাসা সহ বেতবুনিয়ার দুটি মাদ্রাসায় এই কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পষিদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যন নিম্বাইউ মার্মা, কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাজাই মার্মা, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগদীশ চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান বেলাল উদ্দিন প্রমূখ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, প্রচন্ড শীতে অসহায় হয়ে পড়েছে মানুষ। এখনি সময় শীতবস্ত্র নিয়ে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আমি অহ্বান করছি সবাই এগিয়ে আসুন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited