নিজস্ব প্রতিবেদক | ০৮:৩০ পিএম, ২০২০-১২-২৯
সাজেকে থেকে মাউন্টেন বাইক প্রতিযোগীরা গতকাল রাঙামাটি আসে আজ ২য় দিনে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় রাঙামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়াম থেকে বান্দরবানের উদ্দেশ্যে সাইক্লিস্টদের যাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সফিকুল আহম্মদ।
এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ নূরুল আলম নিজামী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ও সদস্য সচিব আশীষ কুমার বড়–য়া, সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কাান্তি চৌধুরী, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সচিব বলেন, বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা এধরনের বৃহত্তর পরিসরে আয়োজন বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে থাকবে। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টির মাধ্যমে নতুন প্রজন্মকে লেখা-পড়ার পাশাপাশি উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করা হচ্ছে এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ তথ্যগুলো যখন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হবে তখন বিশ^ ব্যাপী জানবে আমাদের এ অপার সৌন্দর্যের লীলাভূমি তিন পার্বত্য জেলা। এতে পর্যটনের বিকাশে অন্যতম একটি সম্প্রসারণের মাত্রাযুক্ত হবে এবং ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরো বলেন, পাহাড়কে জানতে হবে পর্বতকে জানতে হবে। এ জানার জন্য আমাদেরকে বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন এবং মানুষের মেলবন্ধন এ এলাকার বেশী পরিচিত লাভ করবে। আমাদের দেশে ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় আরো অনেক ধরনের খেলাধুলা হয়। কিন্তু সাইকিøস্টদের বাইক প্রতিযোগিতা খুব কম দেখা যায়। ঢাকাতে কিছু কিছু জায়গায় স্বল্প পরিসরে দেখা গেলেও বৃহত্তর পরিসরে কখনো করা হয়নি। প্রতিযোগিতা সফল বাস্তবায়নের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সরকারি-বেসরকারি বিভাগ/দপ্তর/সংস্থা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পরে সচিব ফ্ল্যাগ নেড়ে প্রতিযোগীদের যাত্রার শুভ উদ্বোধন করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited