নুরুল কবির | ০৭:৩৩ পিএম, ২০২০-১২-৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টির ফলে দুর্গম থানচি আজ মডেল উপজেলায় পরিণত হয়েছে, এক সময়ে বাংলাদেশের সবচেয়ে দুর্গম উপজেলা থানচি আজ সারাদেশের জন্য আর্কষনীয় উপজেলা হিসেবে পরিচিতি পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক শিক্ষা, স্বাস্থ্য,যোগাযোগ,চিকিৎসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফলে আজ থানচি উপজেলা উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
বুধবার সকালে বান্দরবানের থানচি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এক সুধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
মন্ত্রী এসময় আরো বলেন, পার্বত্য এলাকায় আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং আগামীতে ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য এলাকার অভূতপূর্ব উন্নয়ন তরান্বিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোডের প্রকল্প পরিচালক ( পিডি) আবদুল আজিজ . স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নিবার্হী প্রকৌশলী আবু সাদাত মো.জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নিবার্হী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত. থানচি উপজেলা নিবাহী অফিসার আতাউল গনি ওসমানীসহ বান্দরবান জেলা ও থানচি উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তারা ।
এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ৩১ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১০টি প্রকল্প, ১৭ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ৭টি প্রকল্প, ৪ কোটি টাকা ব্যয়ে পার্বত্য জেলা পরিষদের ৬টি প্রকল্পে উদ্বোধন করেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited