এম এইচ ইকবাল | ০৮:০৪ পিএম, ২০২০-১২-৩০
আওয়ামীলীগ রাজনীতি করে গণমানুষের জন্য,মানুষের মুখে হাসী ফুটানোর জন্য,মানুষ মারার রাজনীতি বাংলাদেশ আওয়ামীলীগ করেনা বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অংসুইপ্রু চৌধুরী।
বুধবার বিকালে বাছির উদ্দিনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ঘাগড়া ইউনিয়ন যুবলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাঙামাটি তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর চক্রান্তকারীরা ভেবেছিল তাঁর আদর্শ মুছে ফেলা যাবেনা। তাই তারা বঙ্গবন্ধুর আদর্শের কান্ডারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে কারাবন্ধী অবস্থায় নির্মমভাবে হত্যা করে। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ হয়েছে। এরকম হাজারো নেতাকর্মীকে হত্যা করলেও যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আদর্শ চির অম্লান থাকবে। বক্তব্য প্রধান অতিথি বাছির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায়, ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ক্যজাই মারমা, সাধারণ সম্পাদক এরশাদ সরকার, সাবেক যুগ্ন সম্পাদক বেলাল উদ্দিন, ঘগড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী সিরাজ উদ্দিন কাউসার, কলমপতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মংমং মারমা, উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ মারমা, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, যুগ্ন সম্পদক শফিকুর রহমান শরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি থুইশি মারমা, সাধারণ সম্পাদক শাহিন আলম অভি সহ আওয়ামীলীগ অংঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ- ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে যাওয়ার পথে বিএনপি, জামাত নেতাকর্মীদের হামলায় গুরুত্বর আহত হলে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যায় বাছির উদ্দিন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited