শহিদুল ইসলাম হৃদয় | ০৭:০০ পিএম, ২০২১-০১-০১
নতুন বছরের সূর্যোদয়ের সাথে সাথে একদিকে পাল্টেছে ক্যালেন্ডারের পাতা অন্যদিকে পাল্টেছে পাহাড়ের অর্ধলক্ষ শিক্ষার্থীদের শিক্ষা জীবন।প্রতিবছরের এই দিনটাতে সরকারের বিনামূল্যে পাঠ্যবই নিয়ে পার্বত্য জেলা রাঙামাটির ছাত্র-ছাত্রীরা শুরু করে তাদের ছাত্রজীবনের নতুন অধ্যায় তারই ধারাবাহিকতায় এবারো জেলার ৭০৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৯৬,১২৬ জন ছাত্র-ছাত্রীদের ৩,৯৪,২২০ টি বই দেয়া হয়।
করোনা পরিস্থিতির কারণে বিগত বছরের মত এবছর ঝাকঝমক পরিবেশে বই বিতরণ না হলেও সীমিত আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে বই বিতরন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন ।
সাজ্জাদ হোসেন বলেন, প্রতি বছর ঝাকঁঝমক পূর্নভাবে বই উৎসব পালন করে থাকি।এইবার করোনা পরিস্থিতির কারনে আনুষ্ঠানিক ভাবে কোন বই বিতরন হচ্ছেনা।কিন্তু স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ছাত্রছাত্রী ও অভিবাবকদের নিয়ে ধাপে ধাপে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরন করছে।
তিনি আরো বলেন,রাঙামাটি জেলার ৭০৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম-পঞ্চম শ্রেনীর ৯৬,১২৫ ছাত্র-ছাত্রীকে ৩৯,৪২২০ টি পাঠ্যবই বিতরন করা হয়েছে।তার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা,মারমা ও ত্রিপুরাদের প্রথম-তৃতীয় শ্রেনীর ২৭,৫৯১ ছাত্রছাত্রীদের ৬২,৩৯১ টি তাদের নিজস্ব মাতৃভাষার পাঠ্যবই বিতরন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited