নিজস্ব প্রতিবেদক | ০৭:০৭ পিএম, ২০২১-০১-০১
প্রতি বছরের মতো এ বছরও বছরের প্রথম দিনে রাঙ্গামাটির দূর্গম বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এব পাংখোয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০২১ সালের বই উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
বিলাইছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, বিলাইছড়ি ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা’সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
শুক্রবার (০১ জানুয়ারি) সারা দেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ বা ‘বই উৎসব’ এর অংশ হিসেবে অন্যান্য জেলা-উপজেলার ন্যয় বিলাইছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ২০২১ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, এই শিক্ষার্থীরাই শিক্ষা দীক্ষা ও জ্ঞানের আলোয় আলোতিক করবে প্রিয় মাতৃভুমিকে। দেশকে নিয়ে যাবে সম্মানের স্থানে। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করার চ্যলেঞ্জ নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরাও। খুশীর ঝলক তাদের চোখে মুখে। পাঠ্যপুস্তক বিতরণ উৎসব এক সময় রূপ নেয় শিশু-কিশোর শিক্ষক আর অভিভাবকদের আনন্দমেলায়। বছরের শুরুতে নতুন বই হাতে পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় আরো বেশি মনোযোগী হবে বলে মনে করছেন অভিভাবকরা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited