প্রেস বিজ্ঞপ্তি | ০৫:৪৮ পিএম, ২০২১-০১-০২
শনিবার (২ জানুয়ারি) সকালে জেলা পরিষদ, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতেও জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে বেলুন, ফেস্টুন উড়ানোর পর পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবন) এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা ও রেমলিয়ানা পাংখোয়া।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, সামাজিকভাবে অবহেলিত, সুবিধা বঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সমাজের সকলে যাতে সমান সুযোগ পায় এবং সরকারের কল্যাণমূলক কর্মকান্ড থেকে বঞ্চিত না সেদিকে সকলের নজর রাখতে হবে। তিনি বলেন, সীমাবদ্ধ সম্পদের মধ্যেও সরকার সকলের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের কল্যাণ এবং দূরারোগ্য রোগীদের চিকিৎসার খরচ প্রদানের মাধ্যমে সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে।
পরে অতিথিরা বিধবা ভাতার বই, বয়স্ক ভাতার বই, সুবর্ণ নাগরিক কার্ড, হুইল চেয়ার ও প্রতিবন্ধি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited