নূর হোসেন মামুন | ০৬:৪৮ পিএম, ২০২০-০৯-১১
কাপ্তাইয়ের রাইখালীর দেশীয় তৈরী চোলাই মদ স্যালাইনের প্যাকেটে ভরে চট্টগ্রামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় শুক্রবার (১১ই সেপ্টেম্বর) দুপুরে পুলিশের হাতে ১৫লিটার মদসহ আটক হয়েছে কুখ্যাত মাদক এবং ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ মামলার প্রধান আসামী জনি (৩০)। সে রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার মৃত আবুল কাসেমের ছেলে।
কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল জানান, কাপ্তাই থেকে ১৫টি স্যালাইনের প্যাকেটে করে চট্টগ্রামে মদ পাচারকালে কুখ্যাত আসামী জনিকে চন্দ্রঘোনার কেপিএম এলাকা হতে শুক্রবার (১১ই সেপ্টেম্বর) দুপুরে আটক করে কাপ্তাই থানা পুলিশ।
তিনি আরও জানান, সে দীর্ঘ ৬ থেকে ৭ বছর যাবত মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত। কাপ্তাই রাইখালী থেকে মদ সংগ্রহ করে চট্টগ্রামের বদ্দারহাট, ষোলশহর সহ বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রয় করতো জনি। এসব অপরাধের কারণে অনেকবার থানা-হাজতে আসতে হয়েছে তাকে। তার বিরুদ্ধে চট্টগ্রামের চাঁন্দগাও থানায় ৩টি মাদক মামলা, কোতয়ালী থানায় ৩টি মাদকের মামলা, রাঙ্গুনিয়া থানায় ১টি মাদকের মামলা সহ রয়েছে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা। এছাড়াও কাপ্তাই থানায় পূর্বে একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা ছিল তার বিরুদ্ধে। প্রতিটি মামলাতেই দেখা গেছে সে দেশীয় তৈরী চোলাই মদ নানান কৌশলে বিক্রয়ের অপরাধে জড়িত হয়েছে।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ই সেপ্টম্বর) সকালে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited