আল মামুন | ০৬:৫৬ পিএম, ২০২১-০১-০৪
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয়ে এসে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা করে সংগঠনটি। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে সদস্য অর্ণব ত্রিপুরা টুটুল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এতে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েল,যুগ্ম সম্পাদক এমএ জব্বার,জেলা পরিষদ সদস্য মাঈন উদ্দিন,জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহার,টিকো চাকমা,জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মনির হোসেনসহ অঙ্গ-সংগঠনের নেতারা এ সময় অংশ নেয়।
আলোচনা সভায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস গৌরবের। কর্মদক্ষতায় দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে ছাত্রলীগ । আগামী দিনেও এই ছাত্রলীগ দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে প্রত্যাশা জানিয়ে তিনি আগামী ১৬ জানুয়ারী ২০২১ খাগড়াছড়িতে পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়ে ছাত্রলীগকে এক হয়ে কাজ করার আহবান জানান। এর আগে সকালে মিলাদ মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited