স্মৃতিবিন্দু চাকমা | ০৩:২৭ পিএম, ২০২১-০১-০৬
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য প্রবর্তক চাকমাকে তার নিজ গ্রাম বালুখালী মুখ পাড়াবাসী ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। অন্যদিকে সাবেক জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানিয়ে ফুল দিয়ে বিদায় জানান এলাকাবাসী।
বুধবার জুরাছড়ি উপজেলার বৌদ্ধ ধর্মালম্ভীদের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান সুবলং শাখা বনবিহারে বৌদ্ধমূর্তি দান,অষ্টপরিস্কার দান,সংঘ দান,পিন্ডু দান সহ নানাবিধ দানীয় সামগ্রী ভিক্ষু সংঘের কাছে দান করা হয়।
এসময় নবনিযুক্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা জানান, প্রত্যেন্ত এলাকায় প্রচুর পানির সংকট রয়েছে,এসব জায়গায় চৈত্রমাস আসলে পানির সংকটের সমস্যা দেখা দেয়। সঠিক পরিবেশ পেলে নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করার মানিসকতা রয়েছে বলে উল্লেখ করেন।
সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, বিগত ৫বছর আট মাস সদস্য থাকা অবস্থায় আমার দূর্গম এলাকায় অনেক উন্নয়ন করার স্বপ্ন ছিল,কিন্তু দুঃখের বিষয় সেই পরিবেশ আমার জন্য তৈরী না হওয়াতে ঐসব এলাকায় উন্নয়ন পৌঁছে দিতে পারিনি। তবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন গ্রামে পানির সুব্যবস্থা করে দিয়েছি।
তিনি বলেন, আগামীতে বর্তমান সদস্য প্রবর্তক চাকমা যেহেতু একজন অভিজ্ঞ সাবেক জনপ্রতিনিধি ছিলেন হিসেবে দূর্গম এলাকার উন্নয়ন পৌঁছে দিতে পারবেন বলে এমনটাই আশাবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি ধলকুমার চাকমা,সাধরণ সম্পাদক প্রচারক চাকমা,ইউপি সদস্য বিরো চাকমা,সুরেশ কার্বারী,জয়বিজয় কার্বারী,আওয়ামীলীগ নেতা,মিন্টু চাকমা,উজ্জ্বল কুমার চাকমা সহ ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited