নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৬ এএম, ২০২১-০১-০৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে গত বছরের ন্যায় এ বছরও আগামী ১১-১৫ জানুয়ারি বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলার পাহাড় হতে ৫০ জন ও সমতল থেকে ৫০ জন ১৮ থেকে ৩৫ বছর বয়সী অ্যাডভেঞ্চারার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে।
স্বাস্থ্য বিধি পালনের লক্ষ্যে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের তারিখ হতে সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ দাখিল করতে হবে।
উৎসবে নৌবিহার, কায়াকিং, ট্রি ট্রেইল/রোপ কোর্স, মাউন্টেইন বাইক, জিপলাইন, হাইকিং ও ট্রেইল রান, ক্যানিওনিং, ট্রেজার হান্ট, টিম বিল্ডিং, টিম অ্যাক্টিভিটি, ট্রেকিং, দর্শনীয় স্থান পরিদর্শন ও কেভ ডিসকভারী ইভেন্টসমূহ থাকবে। দেশের তরুণ ও যুবাদের মাঝে অ্যাডভেঞ্চার ক্রীড়া ও কার্যক্রমকে জনপ্রিয় করে তোলার মাধ্যমে তাদের মনে দেশপ্রেম, সাহস ও শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলা এ উৎসবের অন্যতম উদ্দেশ্যে ও লক্ষ্য।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে এ উৎসবের অগ্রগতি পর্যালোচনা সভা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় রাঙ্গামাটির কর্ণফুলী সম্মেলন কক্ষে বুধবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম নিজামী।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited