নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৮ পিএম, ২০২১-০১-০৮
পাহাড়ের বঞ্চিত জনপদ সাজেক’র তিন শতাধিক শীতার্ত মানুষের পাশে ভালোবাসার উষ্ণতা নিয়ে পাশে দাঁড়িয়েছে, চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ ওয়েলফেয়ার মিশন।
শুক্রবার দুপুরে সাজেক ইউনিয়ন পরিষদ হলে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে দরিদ্র নারী-পুরুষদের হাতে একটি করে কম্বল তুলে দেন সংগঠনটির মানবিক কর্মীরা।
‘হৃদয়ে বাঘাইছড়ি’-এর সহযোগিতায় এবং সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্ট্রি উত্তম শর্মা। উদ্বোধক ছিলেন, চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ‘বিএসপি ফুড প্রডাক্ট’র স্বত্তাধিকারী ও সমাজসেবক অজিত কুমার দাশ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রনজিত কুমার দে, দৈনিক সমকাল’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী, ইয়ুথ ওয়েলফেয়ার মিশন’র পৃষ্ঠপোষক শ্যামদাস ধর ও রুবেল সাহা এবং ‘হৃদয়ে বাঘাইছড়ি’র সংগঠক হাবিবুর রহমান সুজন।
বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজসেবক অজিত কুমার দাশ পাহাড়ি এলাকার মানুষের প্রতি তাঁর প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিশেবে সাজেক এলাকার কর্মহীন যুবকদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান, দরিদ্র শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা এবং দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহবন্ধনে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইয়ুথ ওয়েলফেয়ার মিশন, বৃহত্তর চট্টগ্রামের অনগ্রসর ও দারিদ্রপ্রবণ এলাকায় দানশীল মানুষদের কাছ থেকে অনুদান ও উপকরণ সংগ্রহ করে তা ন্যয়্যতার সাথে বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited