শহিদুল ইসলাম হৃদয় | ০২:৩৭ পিএম, ২০২১-০১-১১
অপার সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটির পাহাড়ি পথ পেরিয়ে কক্সবাজারের সমুদ্র সৈকতের আছড়ে পরা ঢেউ সাথে করোনা পরিস্থিতি গৃহবন্দি জীবনের সেই দুঃসময় গুলো কাটিয়ে তুলতে কক্সবাজার বিচে আনন্দ ভ্রমণের আয়োজন করেছে পুরাতন বাস স্টেশন যুব সমাজ।
রোববার রাত ১১ টায় রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও সদর থানা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদের উদ্যোগে শহরের রিজার্ভ বাজারস্থ পুরাতন বাস স্টেশন দোয়েল চত্তর এলাকা থেকে বাস যোগে কক্সবাজার আনন্দ ভ্রমণের উদ্দেশ্য রওনা হয়। এসময় পাহাড়ের উঁচু-নিচু পথে খালি গলায় মন জুড়ানো গান কৌতুক সহ বিভিন্ন আনন্দ উৎসবে মেতে উঠেছে রাঙামাটি থেকে কক্সবাজার ভ্রমনে যাওয়া যুবকেরা
ভ্রমণের আয়োজক শাকিল বলেন, শুরুতেই পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাথে সাথে বঙ্গকণ্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশে রাঙামাটিতে সকল সরকারি কর্মসূচিতে সর্বদা অগ্রাণী ভূমিকা রেখেছে পুরাতন বাস স্টেশন এলাকার ছোট-বড় সকলেই। যেহেতু জেলা ছাত্রলীগ ও সদর থানা ছাত্রলীগ আমাকে একটি সম্মান জনক পদে রেখেছে সেহেতু আমার এলাকার যে সকল নবাগত ছাত্রলীগ কর্মী বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমার রাজনৈতিক জীবনের সাথে একাত্বতা প্রকাশ কিরেছে বা আমার সহযোদ্ধা তারা আমাকে বারাংবার একটি ভ্রমণের আয়োজন করতে বললে আমি তাদেরকে জানুয়ারি মাসের মধ্যেই কক্সবাজার ভ্রমণে যাওয়ার আশ্বাস দেয় এবং আজ সোমবার (১১ জানুয়ারি) আমরা তা সফল করি।
শাকিল আরো বলেন, এই ভ্রমণের আয়োজনের প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হলেও আমি সব প্রতিবন্ধকতা কাটিয়ে সকলকে নিয়ে কক্সবাজার ভ্রমণ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজনে সফলতা লাভ করেছি, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, আমি ধন্যবাদ জানায় ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী রকি, ২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর আলী বাদশা, ২ নং ওয়ার্ড যুবলীগের সদস্য মোঃ মুন্না, ছাত্রলীগ নেতা মোঃ সবুজ, মোঃ রেদুয়ান সহ অন্যান্য সকলকে।
ছাত্রনেতা সবুজ বলেন, শাকিলের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, তার মত একজন ছাত্রলীগ কর্মী আমাদের এলাকায় থাকার কারণে আমরা এই এলাকার রাজপথের লড়কু সৈনিক দের নিয়ে একটি সুন্দরময় সকাল উপহার পেয়েছি।
পুরাতন বাস স্টেশন এলাকার আলী আজম রাজা বলেন, দেশে করোনা ভাইরাসের কারণে আমরা দীর্ঘ তিন মাস গৃহবন্দী থাকলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই আমাদেরকে এমন সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited