শহিদুল ইসলাম হৃদয় | ০৩:৩৩ পিএম, ২০২১-০১-১৭
রাঙামাটিতে আসন্ন পৌর নির্বাচনে ০৭নং ওয়ার্ডে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র জামাল উদ্দিন।
রবিবার সকাল ১০.৩০ মিনিটে ওয়ার্ডের শতশত কর্মী-সমর্থক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমানের হাতে এ মনোনয়ন ফরম জমা দেন তিনি।
ফরম জমাদান শেষে স্থানীয় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি জানান,‘আগামী ১৪ই ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে লড়তে তিনি মনোনয়ন ফরম তুলেছেন। নির্বচাচনে জয়ী হলে এই ওয়ার্ডের অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করবেন।’ তিনি বলেন, আমি জনগণের সেবা করতে চাই। আমি কাউন্সিলর হিসেবে নয়, একজন সেবক হিসেবে জনগণের সুখে দুঃখে পাশে থাকার চিন্তা নিয়ে প্রার্থী হয়েছি।
তিনি আরো বলেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আপনাদের আস্থার প্রতিদান দিয়ে অতীতের মত সুখে, দুঃখে আপনাদের পাশে থাকবো। ভোটারদের তিনি ভোট গ্রহনের সময় পাশে থাকে সহযোগিতা করার অনুরোধ জানান এবং পাঁচ বছর জনগণের সেবক হয়ে কাজ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানান।
এসময় তার সঙ্গে শতশত নেতা-কর্মী ও এলাকার সমর্থকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারী ও মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারে শেষ সময় ২৬ জানুয়ারি। ভোট গ্রহন আগামী ১৪ই ফেব্রুয়ারী।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited