আলমগীর মানিক | ১২:১৯ এএম, ২০২০-০৯-১৩
রাঙামাটি শহর থেকে চুরি যাওয়া মোটর সাইকেল রাঙ্গুনিয়া থেকে উদ্ধার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ। এই ঘটনায় মূল হোতাসহ চারজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবীর হোসেন। আটককৃতরা হলো শহরের তবলছড়ির স্বর্ণটিলা এলাকার বাসিন্দা সিএনজি চালক ফজলে করিম পুতুল ওরফে মেহেদী, ওমদামিয়া হিল এলাকার বাসিন্দা মোঃ মাসুম, আমিনা পাহাড়ের বাসিন্দা আনিস ও রাঙ্গুনিয়া থেকে আটককৃত মোটর সাইকেল চোর সিন্ডিকেট চক্রের অন্যতম হোতা আরাফাত শরীফ ইমন। কোতয়ালী থানার ওসির নির্দেশনানুসারে এসআই সাইফুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে ও শনিবার সকালে অভিযান পরিচালনা করে এই সিন্ডিকেট চক্রের সদস্যদের গ্রেফতার করেছেন বলে জানা গেছে।
থানা সূত্র জানিয়েছে, চলতি মাসের ৪ সেপ্টেম্বর শহরের তবলছড়িস্থ স্বর্ণটিলা এলাকার বাসিন্দা শুভাসিস বড়ুয়ার নিজ বাসা থেকে তার ব্যবহৃত হিরো হোন্ডা মোটর সাইকেলটি চুরি হয়। সেদিনই বিষয়টি নিয়ে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। মামলা নাম্বার-১, তারিখ: ০৪/০৯/২০২০ইং।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে পুতুলকে আটকের পর তার স্বীকারোক্তিনুসারে আরো দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা তিনজনই জানায়, মোটর সাইকেলটি চুরি করে পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার চিহ্নিত সন্ত্রাসী আরাফাত শরীফ ইমনের কাছে বিক্রি করে দেয়।
পরে রাঙ্গুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সেখান থেকে ইমনকে গ্রেফতার করার পাশাপাশি তার কাছ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। মূলতঃ ইমনের মাধ্যমেই প্ররোচিত হয়ে রাঙামাটি থেকে বেশিরভাগ মোটর সাইকেল চোর গাড়িগুলো চুরি করে রাঙ্গুনিয়া নিয়ে ইমনের কাছে বিক্রি করে দেয়। এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি ৩৭৯ ধারায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে তিনদিনের রিমান্ডের আবেদন আদালতে জানানো হয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited