নিজস্ব প্রতিবেদক | ০১:৩৪ এএম, ২০২১-০১-২৯
আসন্ন পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রচার প্রচারনা শুরু করে দিয়েছে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা।তারই ধারাবাহিকতায় ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী জোসনা বেগমের শুরু হয়েছে প্রচার প্রচারনা।
বৃহস্পতিবার সকাল থেকে ষোল নাম্বার টিলা,শরীয়তপুর,ইসলামপুর সহ বিভিন্ন এলাকায় বরাদ্দকৃত অটোরিকশা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি স্থানীয়দের দোয়া কামনা করেন।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন,জোসনা বেগমের পুত্র সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জোসনা বেগম জানায়,আমি মহিলা কাউন্সিলর হিসেবে নয়, একজন সেবিকা হিসেবে জনগণের সুখে দুঃখে পাশে থাকার চিন্তা নিয়ে প্রার্থী হয়েছি।দোয়া এবং ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আস্থার প্রতিদান দিয়ে অতীতের মত সুখে, দুঃখে সাধারন পাশে থাকবো।
উল্লেখ্য, তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ত্রাণ সহায়তা সঠিকভাবে বন্টনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।
প্রসঙ্গত,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো ২৬ জানুয়ারী। এর মধ্যে মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও কাউন্সিলর পদে ২জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছন।২৮ জানুয়ারী থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভায় ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited