গোলাম মোস্তফা | ০৮:২২ পিএম, ২০২১-০১-২৯
রাঙামাটি বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটি।
রাঙামাটি বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার-আল-হক, সিনিয়র সাংবাদিক ও সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সচিব ও সংগঠনটির উপদেষ্টা শাব্বির আহম্মদ, সংগঠনটির উপদেষ্টা শাহাদাত হোসাইনসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দোকান দোকানে যথাসময়ে পন্য সরবাহ করায় রাঙামাটিতে কর্মরত বিক্রয় প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এর পাশাপাশি বর্তমানে বিক্রয় প্রতিনিধিরা যেভাবে একতাবদ্ধ হয়ে কাজ করছেন তার প্রশংসা করে আগামীতে এভাবে একতাবদ্ধ থেকে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান তারা।
এরপর অগ্রিম মাসিক চাঁদা প্রদানকারী শ্রেষ্ঠ ৩ জন বিক্রয় প্রতিনিধি-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।পরিশেষে কেট কাটার মাধ্যমে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited