বাঘাইছড়ি প্রতিনিধি | ০৮:৪৭ পিএম, ২০২১-০১-২৯
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সীমান্ত সড়কে ছয় চাকা গাড়ী (ট্রলি) উল্টে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ইট ভাঙ্গা শ্রমিক নিহত হয়েছে।
সে দিঘিনালা উপজেলা মধ্যে বেতছড়ি গোরস্থান পাড়া খলিল মুন্সির ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঠিকাদার সাইফুল ইসলাম জানায়, ২৮ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় ছয় চাকা গাড়ীর সাথে ইট ভাঙ্গার মেশিন বেধে নিয়ে সিজুগ ছড়া থেকে উদয়পুর যাওয়ার সময় সীমান্ত সড়কের মাঝখানে পাহাড় উঠতে গিয়ে ট্রলিটি উল্টে যায়। এসময় ট্রলির নিচে চাপা পড়ে ইট ভাঙ্গা শ্রমিক মোঃ সাদ্দাম হোসেন ঘটনা স্থলে নিহত হয়।এসময় গাড়ির চালক রিপন ও সবুর নামে আরো দুই শ্রমিক আহত হয়।
সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত শ্রমিক সাদ্দাম হোসেনকে তার নিজ বাড়ি দিঘিনালা মধ্যে বেতছড়ি গোরস্থান পাড়ায় ২৯ জানুয়ারী শুক্রবার দুপুরে জুমার নামাজের পর দাফন করা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি এভাবে চলে যাওয়ার তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে জানতে সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদারের মোঠো ফোনে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited