নুরুল কবির | ০৫:১৪ পিএম, ২০২১-০১-৩০
বান্দরবান পাবত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়িতে ৭৭কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার (৩০জানুয়ারী) দুইদিনের সফরের প্রথমদিনে পাবত্যমন্ত্রী দোছড়ির তুলাতলী ও বাহিরমাঠ এলাকায় ফলক উম্মোচন করে এলজিইডির ৫৪ কোটি ২০লক্ষ টাকার ২১টি প্রকল্প এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১৬ কোটি ৮০ লক্ষ টাকার ৫টিসহ মোট ২৬টি প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে বাহিরমাঠ এলাকায় দোছড়ি ইউনিয়ন পরিষদ আয়োজিত জনসভায় যোগদেন পার্বত্য মন্ত্রী।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় পাবত্যমন্ত্রী বলেছেন- শেখ হাসিনা যতদিন থাকবে বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
পার্বত্য মন্ত্রী আরো বলেন- শেখ হাসিনার হাত ধরে পাহাড়ের পূর্বেকার চিত্র পাল্টে গেছে। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষিসহ সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামীতে দূর্গম দোছড়িতে বিদ্যুতের আলোয় আলোকিত করার ঘোষনা দেন মন্ত্রী।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পিপিএম, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী আবু সাদত মো” জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ক্যানে ওয়ান চাক। জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হাবিবুল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited