ওমর ফারুক সুমন | ০২:৫১ পিএম, ২০২০-০৯-১৫
বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম ওল্ডলংকর পাড়ার জ্যোতিকা চাকমা বাঁচতে চায়। ২০১৮ সালে জ্যোতিকার শরীরে মরণ ব্যাধি ক্যানসার বাসা বাঁধে। ড্যানিস ত্রিপুরা নামে ১৯ মাস বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে তার। স্বামী পরেশ ত্রিপুরাকে সাথে নিয়ে সুখেই কাটছিলো তার সাজানো সংসার জীবন। বিয়ের পর মাসিক ৬ হাজার টাকায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত পাড়া কর্মী হিসেবে চাকুরী নেন সাজেকের দূর্গম ওল্ডলংকর হাদোক পাড়া গ্রামে। এলাকার শিশু কিশোরদের মায়ের মমতায় পড়াশোনা শিখানোর পাশাপাশি, যোগাযোগ বিচ্ছিন্ন দূর্গম হাদোক পাড়ার জনগোষ্ঠির আলোর দিশারী হিসেবে কাজ করে যাচ্ছিল জ্যোতিকা কিন্তু মরণ ব্যাধি ক্যানসার আক্রান্ত হয়ে আজ জ্যোতিকার জীবন প্রদীপ থেমে যাওয়ার পথে।
তাই সমাজের দয়াবান বিত্তশালীদের কাছে স্ত্রীর জীবন বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে স্বামী পরেশ ত্রিপুরা। সামান্য আয় দিয়ে ক্যান্সার আক্রান্ত জ্যােতিকার চিকিৎসা চালিয়ে নিতে পারছেনা তার পরিবার যা সহায় সম্বল ছিলো বিক্রি করে চট্রগ্রাম মেডিকেলে একবার চিকিৎসা নিয়েছিলো। টাকার অভাবে ডাক্তারের পরামর্শমত পুনরায় চট্রগ্রাম নিতে পারছেনা। তাই নিরুপায় হয়ে ওল্ডলংকর হাদোক পাড়ায় স্বামীর বাড়ীতে কবিরাজের দারস্থ হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
জ্যোতিকা চাকমা কান্নাজড়িত কন্ঠে সকলের সহযোগীতা চেয়ে বাঁচার আকুতি জানিয়েছেন। কোন সহৃদয়বান ব্যাক্তি জ্যোতিকা চাকমাকে সহায্যে করতে চাইলে প্রয়োজনে জ্যােতিকা চাকমার সাথে ০১৫৭৫০৬৭৯৭৪ এই নম্বরে যোগাযোগ করে অথবা বিকাশ ০১৮৫৪৬৩৯৮১০ (পার্সোনাল) এবং সোনালী ব্যাংক বাঘাইছড়ি শাখায় জ্যোতিকা চাকমার একাউন্ট নং (৫৪০১৫০১০১১৪২৯) সাহায্যের হাত বাড়াতে পারেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited