আলমগীর মানিক | ০১:১৭ এএম, ২০২১-০২-০৩
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের পক্ষ থেকে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নদী পরিব্রাজক দল রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের হাতে এই সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সংগঠনটির উপদেষ্টা দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, জেলা সভাপতি আলমগীর মানিক, জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবুনন এর প্রতিষ্ঠাতা সভাপতি নুর তালুকদার মুন্না ও জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন “জীবন’’ এর পরিচালক সাজিদ-বিন-জাহিদ(মিকি)।
এসময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া উপস্থিত ছিলেন।
ক্রেষ্ট বুঝে নেওয়ার সময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ নদী পরিব্রাজক দলের রাঙামাটির কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের রাঙামাটির বিভিন্ন প্রাকৃতিক ঝর্ণা, ছড়াগুলোসহ ছোট ছোট নদী ও কাপ্তাই হ্রদকে অবৈধ দখলমুক্ত ও দূষণমুক্ত রাখতে রাঙামাটি জেলা প্রশাসন কাজ করছে। এইধরনের কর্মকান্ড চালিয়ে যেতে হলে স্থানীয় সচেতন নাগরিকদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন মন্তব্য করে জেলাপ্রশাসক বলেন, নদী পরিব্রাজক দল রাঙামাটি জেলা কমিটিও কাপ্তাই হ্রদ রক্ষার আন্দোলন চালিয়ে যাবে এমনটাই আমি আশা করছি। তিনি নতুন কমিটির সদস্যদের স্বাগত ও অভিনন্দনও জ্ঞাপন করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited