আইয়ুব চৌধুরী | ০৪:৩৫ পিএম, ২০২১-০২-০৪
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে রাঙ্গামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজস্থলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমার সঞ্চালনায়, সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ আসনের সাংসদ দীপংকর তালুকদার এমপি।
সংবর্ধনায় দীপংকর তালুকদার বলেন,পার্বত্য অঞ্চলে ইতিপূর্বে কোন সরকার উন্নয়নের জন্য হাত বাড়ায়নি।বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে রাস্তা-ঘাট, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল,কলেজের কাজ করেছেন।পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের কারনে সরকার উন্নয়নের দিকে অগ্রসর হতে পারছেনা।উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। রাজস্থলী উপজেলায় পাহাড়ী-বাঙ্গালী সকলে মিলে সম্প্রীতি বন্ধন দিয়ে বসবাস করে আসছে। ইতিপূর্বে রাজস্থলীতে ২টি কলেজকে জাতীয়করণ করছে এ সরকার। সরকারের উন্নয়নগুলো তরান্বিত করে এলাকায় সকলকে মিলেমিশে থাকার আহ্বান জানান।
তিনি আরো বলেন, বর্তমানে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর এ উপজেলার ৩০ হাজার জনগনের মধ্যে ২৯ হাজার জনগনই আমার পক্ষে সারা দিয়ে আওয়ামীলীগ সরকারকে সুযোগ দিয়েছে। আমি রাজস্থলী বাসীকে জননেত্রী শেখ হাসিনা ও আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর সহ নবনিযুক্ত জেলা পরিষদের সদস্যগন।
সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে দীপংকর তালুকদার, তালুকদার পাড়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ধোধন করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited