খাগড়াছড়ি প্রতিনিধি | ১০:২৭ পিএম, ২০২১-০২-০৬
খাগড়াছড়ি জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরার অকাল মৃত্যুতে আত্মার শান্তি কামনায় শোকসভা করেছে জেলা যুবলীগ। শনিবার (৬ ফেব্রুয়ারী ২০২১) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই শোক সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা যুবলীগের সহ-সভাপতি মোমিনুল হক লিটনের সভাপতিত্বে শোক সভায় শুরুতে যতন কুমার ত্রিপুরার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আয়োজিত শোক সভায় এ সময়, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি রণবিক্রম ত্রিপুরা, সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সহ সভাপতি তপন কান্তি দে, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল,জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
শোক সভায় বক্তারা বলেন, রাজনীতিতে যতন কুমার ত্রিপুরার মত নেতা বিরল। দীর্ঘ রাজনৈতিক জীবনে যার ছিলনা কোন লোভ-লালসা। ধীর,নির্ভীক ও সাহসিকতার ফলে জেলা যুবলীগ ছিল ঐক্যবদ্ধ। যতন কুমার ত্রিপুরার নেতৃত্বে খাগড়াছড়ি জেলা যুবলীগ স্বচ্ছ রাজনীতি সংগঠনের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এছাড়াও বিগত ২০০১ সাল থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াতের দু-শাসনেরও শিকার হয়েছিলেন তিনি। তখনো সকল অপশক্তিকে ভয়-ভীতির উর্ধে থেকে দলকে সু-সংগঠিক ও নির্ভীক ভাবে দায়িত্ব পালন করে গিয়েছিলেন তিনি। সকল সম্প্রদায়ের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখার পাশাপাশি তিনি অকাল মৃত্যুর আগ পর্যন্ত সকলের কাছে ছিল গ্রহণযোগ্য ও প্রিয় মানুষ।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited