নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৪ পিএম, ২০২১-০২-০৭
পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের কারণে সাধারণ জনগনের স্বাভাবিক জীবন বাধাগ্রস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রের কারণে সাধারণ মানুষ কি পাহাড়ী কি বাঙ্গালী কেউ ভালো নেই। উন্নয়ন কাজে বাধা সহ পাহাড়ের শান্তি প্রিয় জনগনের উপর বিভিন্ন সময়ে অত্যাচার ও নিপীড়নের কারণে নাভিশ^াস উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল গুলশাখালীতে দীপংকর তালুকদার গার্লস স্কুল এন্ড কলেজ ও শান্তিনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন কালে সংক্ষিপ্ত জনসভায় তিনি এ আহবান জানান।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রহিম, জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের বর্তমান সরকারের আমালে যে উন্নয়ন হয়েছে তা অতীতে কোন সরকারের আমলে হয়নি। তিনি বলেন লংগদু উপজেলায় যেখানে রাস্তা ছিলো না সেখানে রাস্তা করে দেয়া হয়েছে। যেখানে স্কুল ছিল না সেখানে স্কুল করে দেয়া হয়েছে। যেখানে চিকিৎসা ব্যবস্থা ছিলো না সেখানে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, পাহাড়ের প্রতিটি গ্রামের গ্রামের যেখানে বিদ্যুতের সুবিধা ছিলো না সেখানে সোলার প্যানেলের মাধ্যমে আলোকরণ করা হয়েছে।
তিনি বলেন যা কিছু করা হয়েছে তা আমার হাত ধরেই করা হয়েছে। আমি করা মানে বাংলাদেশ আওয়ামীলীগ করা। আর বাংলাদেশ আওয়ামীলীগ করা মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততায় পাহাড়ের সকল উন্নয়ন কর্মকান্ড করা হচ্ছে বলে মন্তব্য করেন দীপংকর তালুকদার।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের কথা চিন্তা আঞ্চলিক রাজনৈতিক দল গুলোর দরকার তাদের অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা। তারা যদি উন্নয়ন কাজে বাধা না দেয় তাহলে পাহাড়ের আরো বেশী উন্নয়ন কার্যক্রম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে তিনি লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে তার নিজস্ব তহবিল থেকে ১১ জন হত দরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এবং লংগদু উপজেলার গুলশাখালী, ভাসাইন্যাদম সহ বিভিন্ন এলাকায় হাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ ৬০ পরিবারের মাঝে ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited