নিজস্ব প্রতিবেদক | ০৮:১২ পিএম, ২০২১-০২-০৭
আসন্ন পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রচার প্রচারনা শুরু করে দিয়েছে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা।তারই ধারাবাহিকতায় ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিনের প্রচার প্রচারনা অব্যাহত রয়েছে।
রবিবার সকাল থেকে নাপ্পিঘাটা সহ বিভিন্ন এলাকায় বরাদ্দকৃত উটপাখি প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি স্থানীয়দের দোয়া কামনা করেন।
রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের দ্বিতীয়বার নির্বাচিত কাউন্সিলর মো. হেলাল উদ্দীন বলেন,জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১নং ওয়ার্ডের জনসাধারণের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি পূর্বে ও বর্তমানে যেভাবে ১নং ওয়ার্ডে মাদক নির্মূল করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শতভাগ লাইটিং, বিধবা, বৃদ্ধ ও শিশুভাতা যেভাবে যারা এর যোগ্য দাবীদার তাদের দিয়ে হাতে পৌঁছে দিচ্ছি। আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে আমি চলমান কার্যক্রম অব্যহত রাখব এবং চলমান উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবো।
মো. হেলাল উদ্দীন বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। তিনি নিউ রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও শুটকিপট্টি ফোরকানিয়া মাদ্রাসা ও একাদত খানা পরিচালনা কমিটির সভাপতি, ইসলামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সামাজিক সংগঠন লাইফ লাইনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।
প্রসঙ্গত,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো ২৬ জানুয়ারী। এর মধ্যে মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও কাউন্সিলর পদে ২জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছন।২৮ জানুয়ারী থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভায় ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited