গোলাম মোস্তফা | ০৪:০৮ পিএম, ২০২১-০২-০৯
১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভা নির্বাচনে দায়িত্ব পাওয়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) সকালে ১০ টায় শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় ।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. শফিকুর রহমান বলেন, নির্বাচনে যেসব অফিসাররা দায়িত্ব পালন করবেন, তাদের নিয়ে মঙ্গলবার সকাল থেকে দু’দিনব্যাপী রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ।
সকালে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
তিনি আরও বলেন, রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৩১টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এইজন্য নির্বাচনে ৩১জন প্রিজাইডিং অফিসার, ২০১জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০২জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন।
এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,ফৌজিয়া সিদ্দিক, নুর নাহার ইসলাম,মোঃ জামশেদুল ইসলাম সিকদার, শিমুল শর্মা,আমিনুল ইসলাম,মোহাম্মদ বেদারুল ইসলাম,মাহফুজুল ইসলাম। এছাড়া প্রশিক্ষক সহকারী হিসেবে উপস্থিত ছিলেন,আবর্তন চাকমা,রেদওয়ানুল হক মুন্না,জগৎ জ্যোতি চাকমা,রাংচাই মারমা,গোলাম মোস্তফা, কলিন চাকমা, মোঃ হেলাল, সোহেল চাকমা,মিঠুন চাকমা,সীমা দেওয়ান প্রমুখ।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রার্থী মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯জন প্রতিদ্বন্ধীতা করছেন। ৩১টি কেন্দ্রের মাধ্যমে ৬২হাজার ৯০২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৩৪হাজার ২৪২জন পুরুষ ভোটার এবং ২৮হাজার ৬৭১জন নারী ভোটার রয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited