নুরুল কবির | ১২:৪৩ এএম, ২০২১-০২-১১
ভোটারদেরকে ইভিএমে ভোট প্রদান সম্পর্কে সচেতনের পাশাপাশি ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর হেলাল উদ্দিনের সমর্থনে গনসংযোগ করেছে সামাজিক সংগঠন লাইফ লাইন পরিবার।
বুধবার সকাল থেকে ১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও ই সচেতনমূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাইফ লাইন পরিবারের সাধারণ সম্পাদক শাহ এমরান,সহ-সভাপতি মোঃ খোকন,সহ-সভাপতি মোহাম্মদ তসলিম,সহ-সভাপতি মোঃ ওয়ালিদ হোসেন,সহ-সভাপতি রিটন সিংহ,সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দিন রিফ, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শাহিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোমান,যুগ্ম সাধারন সম্পাদক লিটন ত্রিপুরা,যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওমর ফারুখ তিতুমীর,যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম সাগর,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহিম উদ্দিন,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্বীপ তালুকদার অয়ন,দপ্তর সম্পাদক আজাদ হোসেন,অর্থ সম্পাদক ইরফান রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ জসিম উদ্দিন,সমাজসেবা ও ত্রান বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন,স্বাস্থ্য ও সমবায় বিষয়ক সম্পাদক জয় দত্ত,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আলভী হোসেন,আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিফাত হোসেন,সহ-সম্পাদক জহির রানা,সহ-সম্পাদক আরিফুল ইসলাম ও সহ-সম্পাদক রুদ্র সাহা।
লাইফ লাইন পরিবারের সদস্যরা ইভিএম এ ভোট প্রদান সম্পর্কে লিফলেট দেখিয়ে বলেন,ভোটার হিসেবে শনাক্তকরণের পর গোপন কক্ষে থাকা ইভিএম মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে সচল হবে। যত পদের জন্য ভোট প্রদান করতে হবে কক্ষের ভেতরে ঠিক ততটি ডিজিটাল ব্যালট ইউনিট রাখা থাকবে। এই ইউনিটে প্রার্থীদের প্রতীক বামপাশে এবং নাম ডানপাশে দেখা যাবে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে তার প্রতীকের বামপাশের কালো বাটনে চাপ দিতে হবে। এ সময় প্রতীকের পাশে বাতি জ্বলে উঠবে।
ভোট নিশ্চিত করতে ডানপাশের সবুজ বাটনে চাপ দিতে হবে। একই প্রক্রিয়ায় অন্যান্য পদের জন্যও ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনও কারণে আপনি ভুল প্রতীক শনাক্ত করলে সবুজ বাটন চাপ দেয়ার আগে তা সংশোধন করতে পারবেন। ভুল সংশোধনের আগে ডানপাশের লাল বাটনে চাপ দিন। এতে ভুল করে দেয়া পূর্বের ভোটটি বাতিল হয়ে যাবে। ফলে নতুন করে ভোট দেয়ার সুযোগ পাবেন। সঠিকভাবে পুনরায় প্রতীকের পাশের বাটনে চাপ দিয়ে সবুজ বাটনে চাপ দিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সবুজ বাটন চাপ দেয়ার পর আপনার ভোট দেয়া প্রতীক ছাড়া বাকি সব প্রতীক অদৃশ্য হয়ে যাবে। এতে আপনি নিশ্চিত হবেন যে, ওই প্রতীকে আপনার ভোট প্রদান প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited