খাগড়াছড়ি প্রতিনিধি | ০৮:৩১ পিএম, ২০২১-০২-১২
আগামী রোববার খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন। নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর পক্ষে সাধারন ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও কেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. শাহ জালাল কাজল।
নির্বাচনকে প্রভাবিত করতে আওয়ামী লীগ মনোভাবাপন্ন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহ জালাল কাজল অতিনি বলেন, ইতিমধ্যে রিটার্নিং অফিসার বরাবরে আমরা তাদের প্রত্যাহারের আবেদন করেছি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক সম্মলনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপিত ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম.এন আফসার, যুগ্ম সাধারন সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, সাধারন সম্পাদক মো. বদিউল আলম, বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউপর রহমান ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. বাদশা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপিত ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া নির্বাচনের দিন কেন্দ্র দখলের আশঙ্কা করে বলেছেন, ভোটের আগের রাতে বিএনপির পোলিং এজেন্ট ও বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলার প্রস্তুতি নিয়েছে শাসকদল মনোনীত প্রার্থী মো. শামছুল হক। তারই অংশ হিসেবে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বহিরাগতদের মাটিরাঙ্গা পৌরসভার সীমান্তবর্তী এলাকায় জড়ো করা হচ্ছে। তাছাড়া ইতিমধ্যে বিভিন্ন স্থানে বিএনপির নেতা কর্মীদের শারীরিকভাবে লাঞ্চিত করারও অভিযোগ করেন তিনি।
২০১৫ সালের পৌর নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাওয়ার পথে ভোটারদের উপর হামলা ও মারধরের অভিযোগ করে ওয়াদুদ ভুইয়া বলেন, এবারের নির্বাচনে তার পুনরাবৃত্তি করার ষড়যন্ত্র করছে শাসকদল। তিনি যেনতেন নয়, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited