নিজস্ব প্রতিবেদক | ০৪:০৮ এএম, ২০২১-০২-১৩
৪র্থ ধাপে রাঙ্গামাটিতে পৌরসভা নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি নির্বাচন কমিশনের উদ্যোগে ৯টি ওয়ার্ডের নির্বাচনের ৩১টি কেন্দ্রে পরিচালিত হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতিতে পরীক্ষামূলক প্রশিক্ষণের কার্যক্রম। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে রাঙ্গামাটির বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের ইভিএম ভোটিং কার্যক্রম প্রশিক্ষণ দিয়েছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা। এসময় রাঙ্গামাটির বিভিন্ন ওর্য়াডের জনসাধারণরা নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ইলেক্ট্রনিক ভোটিং ইভিএম এর মাধ্যমে ভোট প্রদানের প্রক্রিয়া সর্ম্পকে ধারণা নেয় এবং তাদের শিখিয়ে দেন।
রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস জানায়, এবারে প্রথম আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটিতে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর ভোটাররা যাতে ভোট দিতে গিয়ে কোন সমস্যায় না পড়ে সেজন্য এই পরিক্ষামূলক ভোটের (অগ্রীম প্রশিক্ষণের) ব্যবস্থা করা হয়েছে। এতে করে তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে আর সমস্যা হবে না।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান জানান, রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩১টি কেন্দ্রের মাধ্যমে ৬২ হাজার ৯১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৩৪ হাজার ২৫২ জন পুরুষ ভোটার এবং ২৮ হাজার ৬৭১ জন নারী ভোটার রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম আরো জানান, রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে ৩১টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এইজন্য নির্বাচনে ৩১ জন প্রিজাইডিং অফিসার, ২০১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited