আল মামুন | ১১:৪৮ এএম, ২০২১-০২-১৫
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শামছুল হক ‘নৌকা’ প্রতীকে ৫,৭২৪ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এম এম জাহাঙ্গীর আলম “মোবাইল” প্রতীক নিয়ে ৩,৭৮০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
এছাড়া বিএনপি’র শাহজালাল কাজল ‘ধানের শীষ’ প্রতীকে ৩,৬৮৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরু হওয়ার পর থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোট কেন্দ্রেগুলো ছিল ভোটারদের মাঝে উৎসব মুখর আনন্দঘন পরিবেশ।
তবে ২টি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন প্রীতিকর ঘটনা ঘটেনি। মাটিরাঙ্গা পৌর সভায় গোপন ব্যালট এর মাধম্যে ভোট প্রদানকালে ধলিয়া কেন্দ্রে মোশারফ নামে এক যুবক জাল ভোট প্রদান করতে চাইলেও প্রশাসনের হাতে ধরা পরে। পরে তাকে আটক করে নির্বাচনের পর সন্ধ্যায় ছেড়ে দেয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খাগড়াছড়ি নিবার্চন অফিসার ও রির্টানিং কর্মকর্তা রাজু আহম্মেদ জানান, রোববার সকাল থেকে ভোটাররা নিরাপদে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছে। কোন কেন্দ্র অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
এবার মাটিরাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ ৬৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited