নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৫ পিএম, ২০২১-০২-২০
বাংলাদেশ কৃষক লীগ কাপ্তাই উপজেলার শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা, শীতবস্ত্র এবং মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ এই কর্মসূচী পালিত হয়। কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক চট্টগ্রাম জেলা পরিষদ এর সদস্য এ্যাডভোকেট উম্মে হাবিবা এই কর্মসূচীর উদ্বোধন করেন।
কাপ্তাই উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শামসুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার এর সঞ্চালনায় এইসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, রাঙ্গামাটি জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুর উল্ল্যাহ ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক অরুণ ধর, রাঙ্গামাটি জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সরোয়ার হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মান্নান তালুকদার, উত্তর জেলা কৃষক লীগের সাবেক ভূমি বিষয়ক সম্পাদক সদস্য এ এস এম সায়েম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আবু তালেব। পরে ১০০ জন অসহায় ও গরীব জনগণের মাঝে শীতবস্ত্র এবং মাস্ক বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited