আইয়ুব চৌধুরী | ০৩:৫৪ পিএম, ২০২১-০২-২১
রাত ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলেন সকল ভাষা শহীদদের।
রাজস্থলী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজস্থলী প্রেস ক্লাব, আইন শৃঙ্খলা বাহিনী সহ নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ হতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ইউএনও শেখ ছাদেক, রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান, সহ স্বাস্থ্য বিধী মেনে নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।
এদিকে দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারী (২০২১)সকাল ৯ টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেল ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ডাঃ রুইহলাঅং মারমা, উপজেলা আওয়ামীলীগ সাধারন পুচিংমং মারমা, এছাড়া অনান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাঠোয়ারী।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited