নিজস্ব প্রতিবেদক | ০১:০৬ এএম, ২০২১-০২-২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে।দলটি চট্রগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটিতে রাঙামাটি থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে ক্রীড়া প্রতিনিধিতে নাম অন্তভুর্ক্ত করেছে সাবেক ছাত্রনেতা ও রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুনকে।
২৩ ফেব্রুয়ারী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ত্রীড়া কমিটির আহবায়ক লে. কর্নেল(অবঃ) এম এ লতিফ খান ও সদস্য সচিব আমিনুল হক কতৃক লিখিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সাথে লিয়াজো করার জন্য ক্রীড়া প্রতিনিধি হারুনুর রশিদ আজাদের পরিবর্তে রাঙামাটি থেকে এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনকে দায়িত্ব প্রধান করা হয়েছে।
এছাড়াও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত চট্রগ্রাম বিভাগীয় ক্রীড়া সংশ্লিষ্ট সকল কর্মকান্ডে এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনকে সহযোগীতার অনুরোধ জানানো হয়।
পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন জানিয়েছেন,মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বিভাগীয় সমন্বয় কমিটিতে আমাকে ক্রীড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং কেন্দ্রীয় বিএনপির চট্রগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ সংশ্লিষ্ট কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি জানান,আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করছি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited