শহিদুল ইসলাম হৃদয় | ০৩:০১ পিএম, ২০২১-০২-২৫
রাঙামাটি জেলায় যে সকল এনজিও সংস্থা গুলো কাজ করে তারা যদি জেলা প্রশাসনের আয়োজিত মাসিক সভা বা জাতীয় দিবস সমূহ উদযাপনের প্রস্তুতিমূলক সভা-সেমিনারে অংশগ্রহন না থাকলে তাদের বাৎসরিক প্রত্যয়ন দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভিন্ন সভায় এখানকার এনজিওগুলো প্রশ্নবিদ্ধ থাকে। এছাড়াও পত্র-পত্রিকায় এনজিও সংস্থা গুলোকে নিয়ে লেখালেখিও চোখে পড়েছে। তাই এখানে উপস্থিত সকল এনজিও কর্মীদের আমি বলবো জাতীয় দিবস সমূহ পালনে প্রশাসনের সাথে সাথে আপনাদের কার্যক্রম যাতে সকলের নজরে আসে।
সভায় রাঙামাটি জেলার বেসরকারি ৩৭ টি স্বেচ্ছাসেবী এনজিও সংস্থা হিল ফ্লাউয়ার, আশা, খ্রীষ্টিয়ান হাসপাতাল ( চন্দ্রঘোনা), টংগ্যা, আশ্রয় আঙ্গন, দি লেপ্রসি মিশন বাংলাদেশ, ব্রাক, এফপিএবি, জুম ফাউন্ডেশন, টিআইবি, কনসানর্ড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট ( সিডব্লিউএফডি), শান্তির আলো উন্নয়ন সংস্থা, আশিকা, গ্রীণহিল, আইডিএফ, কারিতাস, শাপলা নারী উন্নয়ন সংস্থা, পদক্ষেপ, আগাপে, পাড়া, সাস, আরএইচস্টেপ, হিমাওয়ান্তি, ইপসা, মোনঘর, শাইনিং হিল, ওয়েল ফেয়ার এসোসিয়েশন, প্রোগ্রেসিভ, উইভ, সিএইচটি উইমেন ফোরাম, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ব্যুরো বাংলাদেশ, সূর্যের হাসি ক্লিনিক, প্রশিকা, শক্তি ফাউন্ডেশন, সিআইপিডি, পুগোবেল এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited