বাঘাইছড়ি প্রতিনিধি | ০৭:৪৬ পিএম, ২০২১-০২-২৬
রাঙfমাটির বাঘাইছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে গুলি করে মেম্বার সমর বিজয় চাকমাকে হত্যার পর মামলা হলেও ৩ দিনে এখনো কাওকে আটক করতে পারেনি পুলিশ। দফায় দফায় ঘটনা স্থল পরিদর্শন করছেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন ঘটনা স্থল পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক জরুরী মতবিনিময় সভা করেন।
এসময় উপজেলা পরিষদে ঢুকে গুলি করার ঘটনায় সকলে উদ্যেগ জানান, এবং উপজেলার গুরুত্বপূর্ণ অফিস, মার্কেট ও মোড়ে নিরাপত্তা জোরদারে সিসি টিভির আওতায় আনা সহ প্রত্যাহারকৃত সকল নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপনের জোর দাবী জানান।
এসময় রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বলেন আমরা মামলার এজাহারে নামিও আসামিদের সনাক্ত করার চেষ্টা করছি শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। বাঘাইছড়ি থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, ওসি বাঘাইছড়ি মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাচালং সরকারি কলেজের বাংলা প্রভাষক মীর কামাল হোসেন, নাগরিক পরিষদের নেতা আবসার আলী, এসময় উপস্থিত ছিলেন।
গত বুধবার দুপুর পনে এক ঘটিকায় উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্য ও জেএসএস সংস্কার নেতা সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে সন্ত্রীরা সেদিন রাতেই জেএসএস সন্তু লারমা দলের ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত সমরের ভাই ইউপি সদস্য বিনয় চাকমা। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited