নিজস্ব প্রতিবেদক | ০১:৪৩ এএম, ২০২০-০৯-১৯
স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ষাটোর্ধ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে নানিয়ারচর পুলিশ। এসআই আনোয়ার ও এসআই মান্নাফের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম শহিদ মল্লিক নামের এই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসা থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় নানিয়ারচর থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা শহীদ মল্লিক তার প্রতিবেশী ৯ বছরের কন্যাকে দোকানে পণ্য আনা-নেওয়ার সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
তৃতীয় শ্রেণীর ছাত্রী এই শিশুকন্যার বাবা রিপন সিকদার (৩৫) জানান, "আমার বাড়ির বিপরীত পাশে একটি মুদি দোকানে বিভিন্ন সময় পণ্য ক্রয় করার সময় আমার কন্যাকে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
১৭ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৭টায় আমার স্ত্রী রুপিয়া বেগম (৩০) আমার কন্যার বুকে কামড়ের দাগ দেখে দাগের কারণ জিজ্ঞাসা করলে সে প্রথমে ভয় কিছু না বলে চুপ থাকে। এসময় আমার স্ত্রী পুনরায় বুকে দাগের বিষয়ে জোরালোভাবে জিজ্ঞাসা করলে সে কান্নাজড়িত কণ্ঠে শহীদ মল্লিকের নাম প্রকাশ করে। এসময় স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে শহীদ মল্লিক ঘটনার সত্যতা স্বীকার করেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ভুক্তভোগী শিশু কন্যার পিতা রিপন শিকদার থানায় একটি মামলা দায়ের করে।
এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন বলেন, "এই ঘটনায় ভিকটিমের পিতা আমাদেরকে লিখিত অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে একটি মামলা দায়ের হয়। শিশু ও নারী নির্যাতন আইনে ৪এর খ ধারায় একটি মামলা (০২) দায়ের করা হয়। এ ঘটনায় দ্রুত আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited