রাজস্থলী প্রতিনিধি | ০১:৪১ এএম, ২০২১-০২-২৮
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দুস্থ ও বেকার নারীদের দ্বারপ্রান্তে প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি কর্মসূচির লক্ষে রাঙ্গুনিয়া পদুয়ার পূর্ব সুখবিলাসে অবস্থিত পিপলস ইসলামিক একাডেমির উদ্যোগে ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি-২০২১ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবিলা কোয়ান্টাম ফাউন্ডেশন পরিচালক সাইফুর রহমান জুয়েল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি রাঙ্গুনিয়ার ডাইরেক্টর মোঃ রাসেল আহমেদ।
অতিথিদের বক্তব্য প্রদানকালে তারা বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। তিনি নারীদের সম্মানকে এক উচ্চ মর্যাদায় নিয়ে নারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছেন। তাই ফ্রি সেলাই প্রশিক্ষণসহ নানান কাজে নারীদের আরো সম্পৃক্ত হয়ে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠার আহ্বান জানান। বক্তারা আরো বলেন পিপলস ইসলামিক একাডেমি দীর্ঘদিন যাবৎ সেলাই প্রশিক্ষণ ও দ্বীনি শিক্ষার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
দেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য যুবতী ও গৃহিনী নানাভাবে নির্যাতিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। এসকল অসহায় মহিলাদের প্রশিক্ষিত করার মাধ্যমে স্বাবলম্বী করতে সরকার এবং বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা নানামুখী কার্যক্রম পরিচালনা করছে।এ সকল প্রশিক্ষনের মধ্যে সেলাই প্রশিক্ষন অন্যতম উল্লেখ করে বক্তারা বলেন, অল্প পুঁজির মাধ্যমে একটি সেলাই মেশিন থাকলেই একজন নারী উপার্জনক্ষম হয়ে উঠতে পারে। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন,মোঃ জালাল ও মোঃ একরাম, একাডেমির শিক্ষিকা ও টেইলারিং প্রশিক্ষিকা মনোয়ায়ার বেগমসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited