নিজস্ব প্রতিবেদক | ০১:৪৪ এএম, ২০২১-০২-২৮
রাঙামাটি জেলার কাসালং বিওপি’র সীমান্ত পিলার (২৩০০ মেইন পিলার)- এর কাছে ভারত-বাংলাদেশ শূন্য লাইনে জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে শনিবার ভারতীয় ‘বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)’-এর উদ্যোগে মৈত্রী সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মৈত্রী সাইকেল র্যালীতে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পক্ষে ৫৪ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাজহারুল ইসলাম পিএসসি, জি এবং বিএসএফ’র পক্ষে আইজল (মিজোরাম) সেক্টরের অধিনায়ক ডিআইজি শ্রী রাজীব, ডেপুটি ডিআইজি সি. পি. মিনা, ১৪৫ বিএসএফ ব্যাটালিয়ন’র কমান্ড্যান্ট শ্রী আর. পি. উদিত এবং ৯০ বিএসএফ ব্যাটালিয়ন’র উপ-অধিনায়ক শ্রী নিলন অংশগ্রহণ করেন।
মৈত্রী সাইকেল র্যালীর সমাপনী অনুষ্ঠানে ৫৪ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাজহারুল ইসলাম পিএসসি, জি পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শেষে ‘বিজিবি’ ও ‘বিএসএফ’ কর্মকর্তারা উভয় দেশের সীমান্ত সম্প্রীতি সুরক্ষায় এ ধরনের কর্মতৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited