নিজস্ব প্রতিবেদক | ১০:৫৫ এএম, ২০২১-০৩-০২
রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লি: এর নব নির্বাচিত সভাপতি মো: মিজান বলেছেন, কুরিয়ার ও পার্সেল সার্ভিস একটি অত্যাবশ্যকীয় সার্ভিস। সরকারি ডাকসেবার পাশাপাশি বাংলাদেশে একাধিক বেসরকারি কুরিয়ার সার্ভিস বিরাজমান। তবে দ্রুতসার্ভিস যে সংস্থা দেশের গ্রামেগঞ্জে পৌছে দিতে সক্ষম হবে সেটি হবে জনগণের নিকট গ্রহণযোগ্য।
তাই আজকের এই উদ্বোধনী সভায় আমি প্রত্যাশা রাখি মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিস তা যথাযথভাবে দায়িত্ব পালন করবে। তবেই এখানকার মানুষ এই সংস্থাকে প্রাধান্য দিবে। আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি: পক্ষ থেকে আমার সার্বিক সহযোগিতা থাকবে।
সোমবার ৫ টায় রাঙ্গামাটি কলেজ গেইট সড়ক সংলগ্ন মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিস রাঙ্গামাটি জোনাল শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন পেয়ার, মো: আবদুল খালেক সভাপতি, সিও অফিস এলাকায় ব্যবসায় কল্যাণ সমিতি, মো: মহিউদ্দিন সাধারণ সম্পাদক কলেজ গেইট ব্যবসায় কল্যাণ সমিতি, সাঈদুল ইসলাম সাঈদ সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা শাখা, মো: সালাম সিকদার শিক্ষক উডেন ট্রেড রাঙ্গামাটি টিটিসি এবং মো: হারুনুর রশিদ সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান সদস্য আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমাবায় সমিতি লি:।
এছাড়া মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিস রাঙ্গামাটি জোনাল শাখা নির্বাহী প্রধান মো: কামরুল ইসলামসহ জোনাল অফিসের অন্যন্যা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভার পূর্বে মিলাদ মাহফিলের মাধ্যমে দোয়া করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন সিও অফিস জামে মসজিদ এর পেশ ইমাম।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited