মাসুদ পারভেজ নির্জন | ০৮:১০ পিএম, ২০২১-০৩-০৪
আলোকিত আগামীর প্রত্যয়ে আমরা এই স্লোগানকে সামনে রেখে মানুষের পাশে দাড়াঁনোর অদম্য স্পৃহা নিয়ে বেড়ে উঠা শহরের একঝাকঁ প্রানোচ্ছল তরুন তরুনীদের হাত ধরে পাচঁ বছর পূর্বে যাত্রা শুরু অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় রাঙামাটির।
জনসেবা ও সচেতনতামূলক কর্মকান্ডের পাশাপাশি দাতব্য কর্মকান্ড পরিচালনার মাধ্যমে নিরবিচ্ছিন্ন পথচলায় ষষ্ঠ বছরে পদার্পন করেছে সংগঠনটি।মানবিক কাজে পাচঁ বছর উৎসর্গ করে ষষ্ঠ বছর পদার্পনেও যেন মানবিকতার কড়া নেড়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় রাঙামাটি।
অসহায় ও বিধবা মহিলাকে সেলাই মেশিন প্রদানের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার অধ্যায়।স্বেচ্ছাসেবীদের নয় আসামবস্তী ধর্মচক্র বৌদ্ধ বিহারের শিশুদের মুখে কেকের টুকরো দিয়ে আনুষ্ঠানিকতার মধ্যেই ষষ্ঠ বছরে পদার্পন করেছে সংগঠনটি।কেক কাটা শেষে বৌদ্ধ বিহারটিতে পানির ফিল্টার প্রদান করে সেচ্ছাসেবীরা।
পরে রিজার্ভমুখ তৈয়্যবিয়া সুন্নিয়া শিশু সদন হেফজখানা ও এতিমখানার ৬০ টি শিশুকে খাবার বিতরন করা হয়।
এসময় প্রিয় রাঙামাটির প্রতিষ্ঠাতা ফাতেমা তুজ জোহরা রেশমী,উপদেষ্টা ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ান,যুগ্ম আহবায়ক সাহাদাত হোসেন শিকদার,প্রিয়া হক,সদস্য সচিবসচিব সোহেল চাকমা, বিশাল চৌধুরী, আজাদুল ইসলাম জিসাত, তাজুল ইসলাম রাজু, মায়েচিং মারমা সাথি, ইসহাক আহমেদ,বিশ্বজীত শীল, প্রীতম, খালেদ সাইফুল্লাহ, মুন্না দেব সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রিয় রাঙামাটির প্রতিষ্ঠাতা ফাতেমা তুজ জোহরা রেশমি বলেন,অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় রাঙামাটির সেচ্ছাসেবীরা প্রতিষ্ঠাকাল থেকেই মানবিক,সামাজিক ও দাতব্য কাজে নিজেদের উৎসর্গ করেছে।ভবিষ্যতেও প্রিয় রাঙামটির স্বেচ্ছাসেবীরা নিজেদের মানবিক,সামাজিক ও দাতব্য কাজে নিজেদের উৎসর্গ করে যাবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited