নিজস্ব প্রতিবেদক | ০৯:২৪ পিএম, ২০২১-০৩-০৬
বাঘাইছড়িতে সেনাবাহিনীর ১২ বীর জোন সদরে ভয়াবহ আগুন একঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১২ বীর বাঘাইহাট সেনাবাহিনীর জোন সদরে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।
এতে জোনের গুরুত্বপূর্ণ বেশকিছু অফিস সম্পূর্ণ ভস্মীভূত হয়। শনিবার সন্ধ্যা ৬ঃ৫০ মিনিটে হঠাৎ জোন সদরের সিগনাল রুমে আগুন দেখতে পেয়ে শতাধিক সেনা সদস্য আগুন নিয়ন্ত্রণে ঝাপিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এতে কোন ধরনের বিস্ফোরণ বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। পরে সংবাদ পেয়ে ছুটে আসে দিঘিনালা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষনাৎ ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যায়নি।
বাঘাইছড়ি সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন প্রাথমিক লক্ষন দেখে মনে হয় সর্টসার্কিট থেকে সূত্রপাত হয়েছে। তবে এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited