আলমগীর মানিক | ১০:২৪ পিএম, ২০২১-০৩-০৮
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে রাঙামাটির এলজিইডি কর্তৃপক্ষ। সোমবার রাঙামাটি এলজিইডি অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক ইসলামি ইউনিভার্সিটি চট্টগ্রাম এর বাংলা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক জোবাইদা আব্বাস ঝিনুক, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর, সহকারী প্রকৌশলী প্রসেনজিৎ দাশ, সিসিটি চন্দনা চাকমা ও কার্য্যসহকারী লুবনা হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীতে একজন নারী তার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে পুরুষের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে পারেন। নারীরা সমাজে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এমন মন্তব্য করে বক্তারা বলেন, আমাদের সমাজে নারীদের এগিয়ে নিতে হলে তাদের উপর চলমান মানসিক ও সামাজিক নির্যাতন বন্ধে পুরুষদেরকেই সর্বাজ্ঞে এগিয়ে আসতে হবে।
বিশ্বের সকল নারীদের প্রতি সম্মান জানিয়ে আলোচকবৃন্দ বলেন, জাতি-ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি ও অর্থনৈতিক ভেদাভেদ ভূলে সামনের দিকে অগ্রসর হতে সহযোগিতার কোনো বিকল্প নেই। উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করে সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited