নিজস্ব প্রতিবেদক | ০২:৩৮ এএম, ২০২১-০৩-১১
রাঙামাটি পৌরসভার নব-নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী ও কাউন্সিলরবৃন্দরা শপথ গ্রহন ও পৌরসভার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন করায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামলীগ, যুগলীগ ও ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আজ বুধবার (১০ মার্চ) বিকাল ৩টায় রাঙামাটি পৌরসভার মেয়র কাউন্সিলররা শপথ গ্রহন পরবর্তী রাঙামাটি প্রবেশকালে নেতা-কর্মীরা ফুলের তোড়া ও শহরে মটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে এ সংবর্ধনা দেন।
রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও কাউন্সিলরবৃন্দরা শপথ গ্রহন পরবর্তী বিকাল ৪টায় প্রথমে রাঙামাটি সদর উপজেলা পরিষদ সংলগ্ন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো শহীদ সন্তানদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় ১মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ করা হয়।
এসময় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, ‘জনগণ আমাকে অনেক আশা নিয়ে এবারের নির্বাচনে নির্বাচিত হয়েছেন। রাঙামাটিতে ইভিএম পদ্ধতিতে ভোটদানের মাধ্যমে নতুন মাইলফলক তৈরী করেছে জনগণ। আমি চেষ্টা করব তাদের আশার প্রতিফলন ঘটাতে। আমি নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবটুকুই বাস্তবায়ন করব দায়িত্বকালে।’ তিনি আরো বলেন, ‘আমি আমার এলাকার মানুষের জানমাল রক্ষায় নিবেদিত থাকব। পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, জীবনমান উন্নয়নই আমার কর্মযজ্ঞের প্রধান অংশ হয়ে থাকবে।’
এর আগে সকালে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও কাউন্সিলরবৃন্দরাসহ চট্টগ্রাম বিভাগের আটটি পৌরসভার নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা শপথ নিয়েছেন।
বুধবার (১০ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউসে সকাল ১১টার দিকে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited